বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচন বানচালে কিছু রাজনৈতিক দল অযৌক্তিক দাবি তুলে ধরছে। অন্তর্বর্তী সরকারের ভেতরেরও কিছু লোক চাচ্ছে গণতান্ত্রিক সরকার যেন ক্ষমতায় না আসতে পারে।’ আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘দেশের মানুষের আশা ছিল রাজনৈতিক পট পরিবর্তনের পরেই নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু দ্রুত নির্বাচন না হওয়ায় আশাহত হচ্ছে জনগণ।’
বিএনপি মহাসচিব আরও বলেন, ‘দেশ এখনো কঠিন সময় পার করছে, দ্রুত সুষ্ঠু নির্বাচন না হলে দেখা দিতে পারে ভয়াবহ সংকট।’
ভোট নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। নির্বাচনের জন্য দ্রুত চূড়ান্ত ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা।
মুক্তিযোদ্ধের অন্যতম্য সংগঠক ও প্রবীণ রাজনীতিবিদ কাজী জাফর আহমেদের ১০ম মৃত্যুবর্ষীকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আজ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কাজী জাফরের রাজনৈতিক জীবনের নানা স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন দলের নেতারা।

















