⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় কসমেটিক্স জব্দ

HTML tutorial

মনির হোসেন: নারায়ণগঞ্জের ফতুল্লায় শুল্ক ফাঁকি দিয়ে আসা প্রায় ৫১ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স জব্দ করেছে কোস্টগার্ড। শনিবার (৯ আগস্ট) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৯ আগস্ট শনিবার সকাল ৭ টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন পাগলা বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ টি ট্রাক তল্লাশি করে প্রায় ৫০ লক্ষ ৮৩ হাজার ৪ শত ৭২ টাকা মূল্যের অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স এবং ১২ সিএফটি বালুসহ ট্রাক, ড্রাইভার ও হেলপারকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মালামালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

HTML tutorial

Leave a Reply