⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

আওয়ামী লীগের গুপ্ত বৈঠক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে প্রভাব ফেলবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

HTML tutorial

কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ নেতা-কর্মীদের গুপ্ত বৈঠক দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, দেশকে অস্থিতিশীল করার জন্য যেকোনো বাহিনীর যেই জড়িত থাকুক তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আজ শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখতে মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেসময় তিনি সাংবাদিকদের এই কথা বলেন।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা থানায় উপস্থিত সব পুলিশ সদস্যদের খোঁজখবর ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।

এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা রায়েরবাজারে অবস্থিত জুলাই শহীদদের গণকবর পরিদর্শন করেন। সেখানে তিনি বলেন, ‘রায়েরবাজারে জুলাই শহীদদের গণকবর তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহ শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরে পরিবার নিজ বাড়িতে দাফন করতে পারবে।’

গণকবর সৃষ্টির নেপথ্যদের বিচারের আওতায় আনা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, শহীদদের কবরস্থান নির্মাণে দুর্নীতি হচ্ছে।

HTML tutorial

Leave a Reply