⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

শ্রীবরদীতে ছাত্র-জনতার বিজয় মিছিলকে সফল করতে বিএনপির সভা অনুষ্ঠিত

HTML tutorial

নিজস্ব প্রতিবেদক :
আগামী ৫ আগস্ট জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান। এ দিবসে শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে শ্রীবরদী উপজেলায় ছাত্র-জনতার বিজয় মিছিলের আয়োজন করা হয়েছে। ছাত্র-জনতার বিজয় মিছিলকে সফল করার লক্ষ্যে ৩০ জুলাই বুধবার রাতে শ্রীবরদী উপজেলার ১০টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এক প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রস্তুতি মূলক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক এমপি মাহমুদুল হক রুবেল।
মাহমুদুল হক রুবেলের বাসভবনে অনুষ্ঠিত এ প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি মাহমুদুল হক রুবেল বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের মূল লক্ষ ও উদ্দেশ্য আমাদের ধরে রাখতে হবে। এ অভ্যত্থানের মূল চালিকা শক্তির ভূমিকা পালন করেছেন আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান। জনগনের মধ্যে বিষয়টি আমাদের তুলে ধরতে হবে। একই সাথে তিনি বলেন, বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কোন কাজ করা যাবেনা।

HTML tutorial

Leave a Reply