⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

জামালপুরে আগমণ উপলক্ষে এনসিপির সংবাদ সম্মেলন

HTML tutorial

মো: আল আমিন, জামালপুর:
দেশ গড়তে জুলাই পদযাত্রায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ জামালপুরে আগমণ উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি।
শনিবার বিকালে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র
কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও জেলার প্রধান সমন্বয়ক
লুৎফর রহমান জানান, আগামী ২৮ জুলাই, জামালপুর শহরে পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র মুখ্য সমন্বয়কারী আব্দুল হান্নান মাসউদ, সংগঠক মোসাদ্দেকুর রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

তিনি জানান, ২৭ জুলাই শেরপুর জেলায় কর্মসূচি শেষ করে সন্ধ্যায় জামালপুর শহরে আগমন করবেন। রাত ৮টায় শহরের চামড়াগুদাম মাদ্রাসা, হযরত শাহজামাল (র.) মাজার, দয়াময়ী মন্দির পরিদর্শন শেষে হরিজন পল্লীতে মতবিনিময় করবেন। পরে তারা জামালপুর শহরে রাত্রিযাপন করবেন।
২৮ জুলাই সকাল ৯টায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করবেন। বেলা ১১টায় পদযাত্রা শুরু হবে। পদযাত্রা শেষে শহরের ফৌজদারী মোড়ে পথসভা অনুষ্ঠিত হবে।

HTML tutorial

Leave a Reply