⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

সেপ্টেম্বরেই ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ফ্রান্স : ম্যাক্রোঁ

HTML tutorial

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, চলতি বছরের সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনি রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে ফ্রান্স। মধ্যপ্রাচ্যে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় এই পদক্ষেপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে গণ্য করা হচ্ছে। একই সঙ্গে তিনি গাজার চলমান যুদ্ধ বন্ধ করার এবং বেসামরিকদের সুরক্ষার ওপর বিশেষ জোর দিয়েছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এ ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার ফ্রান্স সময় রাত সাড়ে ৯টায় ম্যাক্রোঁ নিজের ভেরিফায়েড ফেসবুক (বর্তমানে এক্স) পেজে এক বিবৃতিতে জানান, “মধ্যপ্রাচ্যে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির ঐতিহাসিক প্রতিশ্রুতির প্রতি বিশ্বস্ত থেকে, আমি সিদ্ধান্ত নিয়েছি যে ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।” এই সিদ্ধান্ত মূলত গাজার যুদ্ধে বেসামরিক লোকের জীবন রক্ষা ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, গাজার যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে হবে, সব বন্দি মুক্ত করতে হবে এবং ব্যাপক মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে।

ম্যাক্রোঁ বলেন, ফ্রান্সের লক্ষ্য হলো ফিলিস্তিনি রাষ্ট্র গড়ে তোলা এবং এর কার্যকারিতা নিশ্চিত করা। এর জন্য নিরস্ত্রীকরণ এবং ইসরায়েলকে পূর্ণ স্বীকৃতি দেয়া অপরিহার্য। তিনি জোর দিয়ে বলেন, ফরাসি জনগণ শান্তি চায় এবং সেটি অর্জনের জন্য ইসরায়েলি, ফিলিস্তিনি ও আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতা জরুরি। ফরাসি প্রেসিডেন্ট ফিলিস্তিনি প্রেসিডেন্টের কাছ থেকে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি পাওয়ার পরই এই সিদ্ধান্ত নেন। তিনি বলেন, “আমি তাকে চিঠি দিয়ে আমার প্রতিশ্রুতি দিয়েছি। এখন আমাদের দরকার বিশ্বাস, স্বচ্ছতা ও অঙ্গীকার। আমরা শান্তি অর্জন করব।” তথ্যসূত্র : আল-জাজিরা, বিবিসি

সেপ্টেম্বরেই ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে: ম্যাক্রোঁ

Leave a Reply