শাহরিয়ার শাকির :
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা ২০ জুলাই অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাই মাসের উন্নয়ন সমন্বয় কমিটির সভা জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
শুরুতেই জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি জেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নিতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
সভায় শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ শাহীন, শেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ হাফিজা জেসমিন সহ অন্যন্য দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জেলার চলমান উন্নয়ন কার্যক্রম, আগামী দিনের পরিকল্পনা ও সমন্বয়ের বিভিন্ন বিষয় প্রতিটি বিভাগের পক্ষ থেকে উপস্থাপন করা হয়। পরে তা পর্যালোচনা করে নানা বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

















