⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

শেখ হাসিনা মানবজাতির কলঙ্ক: ফখরুল

HTML tutorial

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মানবজাতির কলঙ্ক, তাঁকে ক্ষমা করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগ প্রশাসনকে যেভাবে ব্যবহার করেছে তা নজিরবিহীন বলেও মন্তব্য করেন তিনি।

আজ রোববার রাজধানীর জিয়া উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, এখন নতুন বাংলাদেশ চাই, সুন্দর রাষ্ট্র চাই, রাজনীতিতে ভিন্ন মত থাকবে, কিন্তু সকলকে সাথে নিয়ে একটি সুন্দর দেশ গড়ে তুলতে হবে।

বিএনপির মহাসচিব বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের যে সময় নির্ধারন করা হয়েছে সে নির্বাচনে জনগনের সরকার প্রতিষ্ঠিত হবে। ক্ষমতায় যে দলই যাক না কেন জুলাইয়ে আহত ও নিহতদের পরিবারের পুনর্বাসন করতে হবে বলেও জানান তিনি।„

HTML tutorial

Leave a Reply