⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

বিদ্যমান আইন শেখ হাসিনাকে স্বৈরাচারে পরিণত করেছে: বদিউল আলম

HTML tutorial

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, ‘দেশে বিদ্যমান নিয়ম-পদ্ধতি, প্রতিষ্ঠান আইনকানুন শেখ হাসিনাকে স্বৈরাচারে পরিণত করেছে। শেখ হাসিনা ২০০৮ সালে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন। কিন্তু তখন স্বৈরাচারীব্যবস্থা আমাদের দেশে বিরাজমান ছিল। বিদ্যমান, নিয়ম-পদ্ধতি, প্রতিষ্ঠান, আইনকানুন শেখ হাসিনাকে স্বৈরাচারে পরিণত করেছে।

শনিবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় বরিশালের বিডিএস হল রুমে সুশাসনের জন্য নাগরিক আয়োজিত ‘জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক নাগরিক সংলাপে তিনি এসব কথা বলেন।

এখন অন্তর্বর্তী সরকারের একটা দায়িত্ব হলো সুষ্ঠু নির্বাচন করা। একই সঙ্গে যেসব নিয়মনীতি, প্রতিষ্ঠান শেখ হাসিনাকে স্বৈরাচার করেছে, সেগুলো সংস্কার করা। গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের পতনে রাষ্ট্র কাঠামো সংস্কারের বড় সুযোগ হয়েছে।

তিনি বলেন, ‘ঐক্যমত্য কমিশনের আলাপ আলোচনার ভিত্তিতে আমরা কতগুলো সুপারিশ প্রণয়ন করব। আমরা আশা করি এটা একটা জাতীয় সনদে পরিণত হবে এবং এটা স্বাক্ষরিত হবে। যেটা প্রয়োগ করা, মেনে চলা, রাজনৈতিক দলগুলো মেনে চলতে বাধ্য হবে।’

এসময় তিনি আরও বলেন, ‘যাতে ঐক্যমত্য কমিশন রাজনীতিবিদদের মতামতের পাশাপাশি জনগণের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেয়। কারণ জনগণের মতামত একটা রাষ্ট্রের নাগরীকে গুরুত্বপূর্ণ। নাগরিকের মতামতের মাধ্যমে যাতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হয় এবং তার ফলে যেন একটা গণতান্ত্রিক উত্তরণ ঘটে। একটি টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা যেন প্রতিষ্ঠিত হয়।’

আয়োজিত সংলাপে সভাপতিত্ব করেন সুশাসনের জন্য নাগরিকের বরিশাল জেলার সভাপতি গাজী জাহিদ হোসেন। এতে বরিশাল মহানগরী থেকে শুরু করে বিভাগের চার জেলার সুজন নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠন, শিক্ষক, নারী প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

HTML tutorial

Leave a Reply