⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

নির্বাচন পর্যবেক্ষকের যোগ্যতা ন্যূনতম এইচএসসি নির্ধারণ

HTML tutorial

নির্বাচন পর্যবেক্ষক হতে এইচএসসি পাস বা সমমানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সেই সঙ্গে পর্যবেক্ষকদের সর্বনিম্ন বয়স ২১ বছর করা হয়েছে।

বৃহস্পতিবার ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এ তথ্য জানান।

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ২০২৩ সালের নীতিমালা বাতিল ও তৎকালীন ৯৬টি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করে এবার নতুন নীতিমালা জারি করল এএমএম নাসির উদ্দিন কমিশন। আগে পর্যবেক্ষকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ছিল এসএসসি বা সমমান এবং পর্যবেক্ষকদের বয়স ছিল ন্যূনতম ২৫ বছর।

নতুন নীতিমালার আলোকে আগ্রহী সংস্থাকে আবেদন করতে হবে এবং পুরো প্রক্রিয়া শেষ করে ৫ বছরের জন্য নিবন্ধন দেবে ইসি। নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থা তিনদিন পর্যবেক্ষণ করার বিধান যুক্ত করা হয়েছে।

HTML tutorial

Leave a Reply