⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

সরিষাবাড়ীতে ৫সন্তানের জননীকে নিয়ে ২সন্তানের জনক উধাও

HTML tutorial

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে ৫ সন্তানের জননীকে নিয়ে ২সন্তানের জনক উধাও হওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার সৌদি আরব ফেরত প্রবাসী স্বামী সোহেল রানা তার স্ত্রী আরিফা খাতুনের বিরুদ্ধে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে সন্তানদের ফেলে পালিয়ে যাওয়ার অভিযোগ করেন।

ভূক্তভোগী স্বামী ও স্থানীয় সূত্রে জানাগেছে, গত ২০১১ সালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী নয়াপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে সোহেল রানার সঙ্গে মেলান্দহ উপজেলার শেখ সাদী ইউনিয়নের আনারবাড়ি ঘাট গ্রামের আমির হোসেনের মেয়ে আরিফা খাতুনের বিয়ে হয়। তাঁদের সংসার জীবনে পাঁচটি সন্তান জন্ম নেয়। এর মধ্যে দুটি সন্তান মারা যায়। বর্তমানে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। পারিবারিক বিরোধের কারণে স্ত্রী-সন্তানদের শ্বশুরবাড়িতে রেখে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান। প্রবাসে থাকাকালে নিয়মিত স্ত্রী-সন্তানদের ভরণপোষণের জন্য টাকা পাঠাতেন তিনি। দেশে ফেরার আগেই তাঁর স্ত্রী আরিফা খাতুনের সঙ্গে উপজেলার ভাটারা ইউনিয়নের পাখাডুবি গ্রামের শাজাহান আলী মাস্টারের ছেলে দুই সন্তানের জনক সাইফুল ইসলামের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠেছে বলে জানতে পারেন সোহেল রানা। গত ২৪ অক্টোবর দেশে ফিরে বাড়িতে গিয়ে দেখতে পান দুই মেয়ে ও এক ছেলে সন্তানকে রেখে তার স্ত্রী আরফা খাতুন প্রেমিক সাইফুল ইসলামের হাত ধরে চলে গেছেন। সোহেল রানার দুই মেয়ে মেলান্দহ উপজেলার কাফাটিয়া মডেল মাদ্রাসা শিক্ষার্থী। স্ত্রী আরিফা খাতুনের বিরুদ্ধে নগদ ৫ লাখ টাকা, এক ভরি স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ করে সোহেল রানা। বর্তমানে তিন সন্তানকে নিয়ে তিনি চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। তিনি তাঁর পিতা-মাতার একমাত্র সন্তান হওয়ায় পারিবারিক পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়েছে বলে তিনি জানান। এ ঘটনা স্থানীয়ভাবে আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

Share this news as a Photo Card

HTML tutorial

Leave a Reply

19 November 2026

সরিষাবাড়ীতে ৫সন্তানের জননীকে নিয়ে ২সন্তানের জনক উধাও

www.protidinerchithi.com