⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

সরিষাবাড়ীতে পৃথক মামলায় যুবলীগ ও ছাত্রলীগের দুইজন গ্রেপ্তার

HTML tutorial

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে পৃথক দুটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের সক্রিয় কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ভাটারা ইউনিয়নের ভেবলা মধ্যপাড়া গ্রামের বাসিন্দা ছাত্রলীগের সক্রিয় কর্মী রাসেল মাহমুদ (২৭) এবং উপজেলার ডোয়াইল ইউনিয়নের রায়দের পাড়া গ্রামের বাসিন্দা ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক কুরবান আলী (৫৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত ১৭ নভেম্বর গভীর রাতে উপজেলার ভেবলা এলাকা থেকে রাসেল মাহমুদকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ২০২৫ সালের ৪ জানুয়ারী বাউশী বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গত ১৬ নভেম্বর রাতে উপজেলার রায়দের পাড়া এলাকা থেকে কুরবান আলী (৫৫)কে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে পোগলদিঘা ইউনিয়নের বিন্নাফৈর নতুন বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট ও মালামাল ক্ষতিসাধনের অভিযোগের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন জানান, গ্রেফতারকৃত ছাত্রলীগের ও যুবলীগ নেতাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Share this news as a Photo Card

HTML tutorial

Leave a Reply

19 November 2026

সরিষাবাড়ীতে পৃথক মামলায় যুবলীগ ও ছাত্রলীগের দুইজন গ্রেপ্তার

www.protidinerchithi.com