Home » সৌদি আরবের সঙ্গে মিল রেখে সরিষাবাড়ীতে ঈদুল ফিতরের নামাজ আদায়
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন ১৬ গ্রামের মানুষ। শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টায় পৌরসভার বলারদিয়ার (চান্দের মোড়) জামে মসজিদ মাঠে এই নামাজ অনুষ্ঠিত হয়।
ইমামতি করেন বলারদিয়ার জামে মসজিদের ইমাম মাওলানা আজিম উদ্দিন।
নামাজে অংশনেয়া মুসুল্লিরা বলেন, অতীতের মতো সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার আজিম উদ্দিন মাস্টারের বাড়ি জামে মসজিদ মাঠে সৌদি আরবের সঙ্গে মিল রেখে এ বছরও মুলবাড়ি, বলারদিয়ার, হাটবাড়ি, সাতপোয়া, সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, বালিয়া, বনগ্রাম, হোসনাবাদ ও বাউসী, পুঠিয়ারপাড়, বগারপাড়, পাটাবুগাসহ ১৬ গ্রামের নারী ও পুরুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছি।
নিউজ ডেস্ক :

















