Home » বাজিতখিলায় ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন
সাঈদ আহমেদ সাবাব:
শেরপুর সদরের বাজিতখিলায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বাজিতখিলা যুব সংঘের আয়োজনে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ মোঃ রাশেদুল ইসলাম।
১আগষ্ট বিকেলে বিশিষ্ট সমাজসেবক শাহাদত হোসেন শান্তর সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা জামায়াতের আমির মাও: মো: হাফিজুর রহমান, বাংলাদেশ ছাত্র কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি হাফেজ মোঃ আল আমীন, বিশিষ্ট সমাজসেবক ফজলুল হক, শেরপুর জেলা ইসলামি ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাও: শফিউল রহমান স্বপন।
উদ্বোধনী খেলায় চিথলিয়া ফুটবল একাদশ বাজিতখিলা জুনিয়র ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে শুভ সূচনা করে।
টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ গ্রহণ করছে।
নিউজ ডেস্ক :

















