⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

শেরপুরে বৃদ্ধ দম্পতির চিকিৎসার দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

HTML tutorial

হতদরিদ্র বৃদ্ধ দম্পতির খবরটি গণমাধ্যমে ওঠে আসার পর তোলপাড় শুরু হয় জেলার সর্বত্র এবং ফেসবুক প্ল্যাটফর্মে। নানা ধরনের মন্তব্য এবং ওই হতদরিদ্র বৃদ্ধ দম্পতির সাহায্যের হাত বাড়িয়ে দেন দেশ-বিদেশ থেকে অনেকে। এছাড়াও স্থানীয়ভাবে জেলা প্রশাসনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং ব্যক্তিরা অনেকেই সরাসরি ওই বৃদ্ধ দম্পতির বাড়িতে গিয়ে সাহায্য সহযোগিতা করে আসছেন।

১৪ সেপ্টেম্বর সোমবার সকালে ওই বৃদ্ধ দম্পতির বাড়িতে ছুটে যান শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এ সময় তিনি বৃদ্ধ দম্পতির স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং প্রতি মাসে খাবার দেওয়া, ঘর সংস্কার ও চিকিৎসার দায়িত্ব নেন। তিনি তাৎক্ষণিকভাবে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের ভলান্টিয়ারদের মাধ্যমে শহরের হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে তাদের ভর্তি করে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করেন।

জেলা প্রশাসকের সঙ্গে এ সময় জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক কামরুজ্জামান খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক উপস্থিত ছিলেন।

HTML tutorial

Leave a Reply