⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

নতুন দায়িত্বে ডাঃ প্রিয়াঙ্কা ও ফাহিম চৌধুরী এমপি

HTML tutorial

স্টাফ রিপোর্টার :
নতুন দায়িত্ব পেয়েছেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। তারা দুই জনই
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে সদস্য মনোনীত হয়েছেন।

এই কমিটির সভাপতি করা হয়েছে নাটোর-২ আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি এ সংক্রান্ত স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে তা পাস হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন— এ জেড এম রেজওয়ানুল হক (দিনাজপুর-৫), মো. আনোয়ারুল ইসলাম (নাটোর-৩), কে এম বাবর (গোপালগঞ্জ-২, সালাহ উদ্দিন (গাজীপুর-৪), মারদিয়া মমতাজ (মহিলা আসন-৪৪) এবং মো. আব্দুল গফুর (কুষ্টিয়া-২)।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পাওয়া ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী ও ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে দলের বিদ্রোহী প্রার্থী থাকায় পরাজিত হন ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। পরে বিএনপি থেকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
ফাহিম চৌধুরী শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসন থেকে ধানের শীষ নিয়ে এমপি নির্বাচিত হন।

HTML tutorial

Leave a Reply