⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

খুলনায় যাত্রীবাহী ট্রলার ও ফেরির সংঘর্ষে নিখোঁজদের উদ্ধার অভিযানে কোস্টগার্ড

HTML tutorial

মনির হোসেন:       খুলনা জেলখানা ফেরিঘাটে যাত্রীবাহী ট্রলার ও ফেরির সংঘর্ষে নিখোঁজ যাত্রীদের উদ্ধারে অভিযানে কোস্টগার্ড পশ্চিম জোন। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২১ আগস্ট বৃহস্পতিবার রাত ১০টায় খুলনা জেলখানা ফেরিঘাট এলাকায় একটি যাত্রীবাহী বোট ও ফেরির মুখোমুখি সংঘর্ষ ঘটে। উক্ত দুর্ঘটনায় বোটে থাকা ৩০-৩৫ জন যাত্রীর মধ্যে ১ জন পুরুষ, ১ জন নারী ও ১ জন শিশুসহ মোট ৩ জন নিখোঁজ রয়েছে বলে কোস্ট গার্ড অবগত হয়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন রূপসার কর্তৃক ১৮ সদস্যের একটি বিশেষ উদ্ধারকারী দল রাতভর রূপসা নদীতে অভিযান চালায়। তবে রাতের অন্ধকার ও প্রবল স্রোতের কারণে নিখোঁজদের উদ্ধার সম্ভব হয়নি। পরবর্তীতে ২২ আগস্ট শুক্রবার সকাল ৭ টায় কোস্ট গার্ড উদ্ধারকারী দল পুনরায় উদ্ধার অভিযান শুরু করে। বাংলাদেশ কোস্ট গার্ড নিখোঁজ যাত্রীদের উদ্ধারে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, যেকোনো দুর্ঘটনা বা দুর্যোগ পরিস্থিতিতে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে।

Share this news as a Photo Card

HTML tutorial

Leave a Reply

23 August 2025

খুলনায় যাত্রীবাহী ট্রলার ও ফেরির সংঘর্ষে নিখোঁজদের উদ্ধার অভিযানে কোস্টগার্ড

www.protidinerchithi.com