⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

শেরপুরে সমবায় পণ্য মেলা উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

HTML tutorial

 

‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ৮ নভেম্বর রবিবার সকালে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে ডিসি উদ্যানে সমবায় পণ্য মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

পরে তিনি জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় সমবায় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস, জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় সমবায়ের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। সমবায়ভিত্তিক উদ্যোগের মাধ্যমে স্থানীয় উৎপাদন বৃদ্ধি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার আহ্বান জানানো হয়।

 

Share this news as a Photo Card

HTML tutorial

Leave a Reply

09 November 2026

শেরপুরে সমবায় পণ্য মেলা উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

www.protidinerchithi.com