⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

শেরপুরে কলেজগুলোতে এইচএসসির ফলা বিপর্যয় : দুই কলেজে কেউই পাস করেনি 

HTML tutorial

স্টাফ রিপোর্টার :
চলতি এসএসসি পরীক্ষায় শেরপুর জেলায় দুটি কলেজে কেউই পাস করেনি। মাত্র ১জন করে পাস করেছে ৩টি কলেজে। জেলায় ৩১টি কলেজ থেকে মোট ৮ হাজার ৫ জন এসএসসি পরীক্ষার্থী ছিলো। এর মধ্যে পাস করেছে ৩ হাজার ৬শ ৫৪ জন। পাসের হার ৪৫.৬৫℅ ভাগ। জিপিএ ৫ পেয়েছে ১০৭ জন। জেলায় এবার এইচএসসি পরীক্ষায় ফলাফল বিপর্যয় ঘটেছে। তবে শেরপুর সরকারি কলেজের ফলাফল তুলনামূলক ভালো হয়েছে।
জেলার মন্নথ দে কলেজের ৮ পরীক্ষার্থীর মধ্যে কেউ উত্তীর্ণ হতে পারেনি। ঝিনাইগাতীর আলহাজ্ব এসএম ওয়ারেস নাঈম মডেল কলেজে একমাত্র পরীক্ষার্থীটিও অনূর্ত্তীর্ণই থেকে গেলো। এছাড়া আলহাজ্ব হাজেরা আক্তারুজ্জামান কলেজ, সীমান্ত কলেজ ও ইসলাম নগর সৈলামপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে মাত্র একজন করে পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। মাত্র ২ জন করে উত্তীর্ণ হয়েছে শেরপুর বিজ্ঞান কলেজ ও ভারেরা এসপি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে। মাত্র ৩ জন করে পাস করা কলেজ দুটি হচ্ছে হিরন্ময়ি স্কুল এন্ড কলেজ ও ছানোয়ার হোসেন মডেল কলেজ।
শেরপুর জেলার ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবার শেরপুর জেলার সার্বিক বিবেচনায় এসএসসি পরীক্ষার ফলাফল তুলনামূলক খারাপ হয়েছে। তবে জেলায় শেরপুর সরকারি কলেজের ফলাফল তুলনামূলক ভালো করেছে। এ কলেজ থেকে এবছর পরীক্ষার্থী ছিলো মোট ১৫৮৫ জন। এরমধ্যে উত্তীর্ণ হয়েছে ১০৫৬ জন। জিপিএ ৫ পেয়েছে ৮৮ জন। পাসের শতকরা হার ৬৯.০২ ভাগ।
শেরপুর সরকারি মহিলা কলেজে ৮৪৪ জনের মধ্যে ৫৪৫ জন পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে ৫ জন। পাসের শতকরা হার ৬৬.৬৩ ভাগ।
ফলাফল খারাপ করার বিষয়ে জেলা শিক্ষা অফিসার মোঃ রেজুয়ান বলেন, ফলাফলের বিষয়টা পর্যালোচনা করে সরকারি নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, লেখাপড়া ছাড়া এখন আর ভালো ফলাফল অর্জন করার সুযোগ নেই। সকল শিক্ষার্থীকেই পড়ার টেবিলে মনোনিবেশ করতে হবে।

Share this news as a Photo Card

HTML tutorial

Leave a Reply

01 November 2026

শেরপুরে কলেজগুলোতে এইচএসসির ফলা বিপর্যয় : দুই কলেজে কেউই পাস করেনি 

www.protidinerchithi.com