সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সরিষাবাড়ী উপজেলা শাখা কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌরসভার কামরাবাদ ঝিনাই ফিলিং ষ্টেশন সংলগ্ন এলাকায় কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনাড়ম্বর অনুষ্ঠানে কার্যালয় উদ্বোধন ও আলেচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামালপুর জেলা শাখার সদস্য সচিব ডা. মোশারফ হোসেন। এনসিপি’র সরিষাবাড়ী উপজেলা শাখার আহবায়ক রাসেল আহম্মেদএর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপি’র সভাপতি একে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সরিষাবাড়ী উপজেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা মনির উদ্দিন, কর্ম পরিষদ সদস্য অধ্যাপক শামীম হোসাইন সোহেল, শ্রমিক কল্যান ফেডারেশন সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি আক্তারুজ্জামান সোহাগ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সরিষাবাড়ী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ আনিছুর রহমান, এনসিপি জামালপুর সদর উপজেলার সদস্য সচিব সাখাওয়াত হোসেন বক্তব্য রাখেন। এনসিপি’র উপজেলা শাখার সদস্য সচিব সাবের হোসেন বিপুলএর সঞ্চালনায় অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সরিষাবাড়ী উপজেলা শাখার সিনিয়র আহবায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক পলাশ মাহমুদ সৌরভ,আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রাকিবুল হাসান, জাতীয় ছাত্র শক্তি জেলা শাখার যুগ্ম সদস্য সচিব ইব্রাহীম হোসেন, সদস্য ছাইদুর রহমান,সরিষাবাড়ী উপজেলা শাখার সংগঠক নুর সরকার প্রমুখ। এ সময় দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও অনান্য দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

















