⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

মিলেছে নাশকতার প্রস্তুতির তথ্য, আগস্টজুড়েই চলবে চিরুনি অভিযান : ডিএমপি

HTML tutorial

ঢাকা অফিস

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এর পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার আশঙ্কায় পুরো আগস্ট মাসে রাজধানী ঢাকায় চিরুনি অভিযান চালানো হবে ।

শনিবার (২ আগস্ট) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম।

তিনি বলেন, ‘আগস্ট মাস ঘিরে নানারকম আশঙ্কা ও শঙ্কা রয়েছে। পত্র-পত্রিকায়ও সেসব উঠে এসেছে। এসব বিবেচনায় পুলিশ পুরোপুরি তৎপর রয়েছে। আমাদের প্রতিটি টিম, থানা ও ইউনিট কাজ করছে।’

সরকার পতনের এক বছর পূর্তিকে কেন্দ্র করে নাশকতার প্রস্তুতির তথ্য পুলিশ পেয়েছে বলেও জানান তিনি। ‘বর্তমান পরিস্থিতিতে সরাসরি কোনো হুমকি নেই। তবে কিছু রাজনৈতিক নেতার ঢাকায় একাধিক ফ্ল্যাটে পতিত সরকারের কর্মীদের থাকার ব্যবস্থা রয়েছে। সেসব জায়গায় নজর রাখা হচ্ছে, বলেন মাসুদ আলম।

তিনি আরও জানান, আবাসিক হোটেল, ছাত্রাবাস, মেস ও বস্তিগুলোকেও নজরদারির আওতায় আনা হয়েছে, যেখান থেকে গোপনে তৎপরতা চালানো হতে পারে।

মাসুদ আলম বলেন, চিরুনি অভিযান চলছে। পুরো আগস্ট মাসেই এটি চলবে।

সংবাদ সম্মেলনে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক প্রশ্নের জবাবে বলেন, আগস্ট মাসে কোনো নিরাপত্তা শঙ্কা নেই।

Share this news as a Photo Card

HTML tutorial

Leave a Reply

02 August 2025

মিলেছে নাশকতার প্রস্তুতির তথ্য, আগস্টজুড়েই চলবে চিরুনি অভিযান : ডিএমপি

www.protidinerchithi.com