⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির শেরপুরে বার্ষিক পরিদর্শন

HTML tutorial

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া শেরপুর জেলার বিশেষ শাখা বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে সার্বিক কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় পরিদর্শন সম্পন্ন করার লক্ষ্যে রেঞ্জ ডিআইজি শেরপুরের পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হয়। পরে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান জেলা পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

এ সময় রেঞ্জ ডিআইজি শেরপুর জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকস পুলিশ দল “গার্ড অফ অনার” প্রদান করে।

পরিদর্শনকালে ডিআইজি শেরপুর পুলিশ সুপার কার্যালয়ে অবস্থিত জেলা বিশেষ শাখার সকল গুরুত্বপূর্ণ রেজিস্ট্রার ও নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেন। তিনি প্রতিটি কার্যক্রমের বিস্তারিত তথ্য যাচাই করে সন্তোষ প্রকাশ করেন এবং পরিদর্শন বহিতে তাঁর মূল্যবান স্বাক্ষর প্রদান করেন।

পরে উপস্থিত সকল অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তথ্য সংগ্রহের ওপর সর্বাধিক গুরুত্বারোপ করেন। গোয়েন্দা কার্যক্রমকে আরও কার্যকর ও আধুনিক করার জন্য প্রয়োজনীয় কৌশল এবং পন্থা অবলম্বনের তিনি নির্দেশনা দেন। তাঁর এই মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা জেলা বিশেষ শাখার কর্ম তৎপরতাকে আরও গতিশীল করতে সহায়ক হবে বলে দৃঢ় বিশ্বাস।

এ সময় সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম-সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

HTML tutorial

Leave a Reply

22 September 2025

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির শেরপুরে বার্ষিক পরিদর্শন

www.protidinerchithi.com