⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

বিএনপি ক্ষমতায় গেলে উন্নয়নে বৈষম্য রাখবোনা- ডা: প্রিয়াঙ্কা

HTML tutorial

ড্যাবের কেন্দ্রীয় নেত্রী, শেরপুর-১ সদর আসনের ২০১৮ সালের বিএনপির এমপি প্রার্থী ও আলোচিত নেত্রী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে এবং আমি যদি এমপি নির্বাচিত হতে পারি, তাহলে অনুন্নত এলাকাগুলোতে উন্নয়নে অগ্রাধিকার দিবো। তবে উন্নয়নের ক্ষেত্রে বৈষম্য করবোনা। একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে সমানতালে উন্নয়ন করা হবে। পিছেয়ে পড়া চরাঞ্চলের দিকে বিশেষ খেয়াল রাখা হবে। স্বাস্থ্যখাতে যে অব্যবস্থাপনা আছে তা দূর করে জনগনের সঠিক চিকিৎসা নিশ্চিত করা হবে। নারীদের কর্মক্ষম করে গড়ে তুলতে প্রশিক্ষনসহ সঠিক পদক্ষেপ গ্রহণ করা হবে। ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নে ৩১ দফা বাস্তবায়নে লক্ষে জনসমর্থন বাড়াতে গণসংযোগকালে এসব কথা বলেন।

২২ সেপ্টেম্বর বিকেল থেকে রাত পর্যন্ত শেরপুর সদরের চরশেরপুর ইউনিয়নের নিমতলা মাদ্রাসা, নাগপাড়া বাজার ও যোগিনীমুরা জেডিএস মোড়ে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচীর লিফলেট বিতরণ ও গণসংযোগ এবং পথসভা করেন।

ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা আরো বলেন, চরশেরপুর ইউনিয়নে বিএনপির প্রচুর সমর্থন রয়েছে। নির্বাচিত হতে পারলে উন্নয়ন থেকে পিছিয়ে থাকা এ ইউনিয়নে উন্নয়ন করা হবে। তিনি বলেন, ২০১৮ সালে মানুষ আমাকে সমর্থন করেছিলো। আমরা জনগনের কাছে যাচ্ছি। জনগনের দু:খ কষ্টের কথা আমরা বুঝি। কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগন কাকে ভোট দিবে আর এমপি কে হবে ? তারা জনগনের ভাষা বুঝবেনা। কাজেই জনগন পিআর চায়না।

পথসভা ও গণসংযোগে শেরপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম ও রফিকুল ইসলাম শিপনসহ বিএনপি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা ছাত্রদলের সভাপতি হাসেম সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জলসহ বিএনপি ও অঙ্গ দলের নেতারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

HTML tutorial

Leave a Reply

23 September 2025

বিএনপি ক্ষমতায় গেলে উন্নয়নে বৈষম্য রাখবোনা- ডা: প্রিয়াঙ্কা

www.protidinerchithi.com