⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

জামালপুরে বিএনপির মশাল মিছিল ঘিরে মুহুর্মুহু বিস্ফোরণ

HTML tutorial

জামালপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন বাতিলের দাবিতে হরতাল ঘোষণার পর বের করা মশাল মিছিল ঘিরে একাধিক বোমা সাদৃশ বস্তুর বিষ্ফোরণ হয়েছে। বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো শহরে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের বকুলতলা থেকে একটি মশাল মিছিল শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলটির নেতৃত্ব দেন জামালপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ।

এরপর সেখানেই বেশ কয়েকটি বোমা সাদৃশ বস্তু বিষ্ফোরণের শব্দ শোনা যায় এবং সড়কে অগ্নিসংযোগ করা হয়। পরে মিছিলটি আবার সকাল বাজার এলাকায় গিয়ে শেষ হয়। তখনও বোমা সাদৃশ বস্তু বিস্ফোরণ হয়। সব মিলিয়ে অর্ধশত বোমা সাদৃশ বস্তুর বিস্ফোরণের শব্দ শোনা যায়।

আট বছর পর আগামী ২৩ আগস্ট জেলা বিএনপির উদ্যোগে জামালপুরের বেলটিয়া এলাকায় দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই সম্মেলন স্থগিতের দাবি জানিয়ে আসছে বিএনপির একটি পক্ষ।

এসব বিষয়ে জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, ‘‌‌‌‌‌‌‌আমি বিষয়টি শুনেছি এবং খতিয়ে দেখছি। বিএনপির আরেকটি পক্ষ একটি মামলা করতে চেয়েছে। এই ঘটনায় আমরা আইনি ব্যবস্থা নেব।’

Share this news as a Photo Card

HTML tutorial

Leave a Reply

20 August 2025

জামালপুরে বিএনপির মশাল মিছিল ঘিরে মুহুর্মুহু বিস্ফোরণ

www.protidinerchithi.com