⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

জয় বাংলা শ্লোগান দেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ কর্মী আটক

HTML tutorial

স্টাফ রিপোর্টার :
শেরপুর সদরের গাজিরখামারে সরকার বিরোধী মিছিলে জয়বাংলা শ্লোগান দেওয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫কর্মীকে আটক করেছে শেরপুর সদর থানা পুলিশ।
৬ নভেম্বর শেরপুর সদর উপজেলার গাজিরখামারে সরকার বিরোধী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিল করে শ্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাদেরকে আটক করে পুলিশ।
৬ নভেম্বর শুক্রবার সন্ধায় শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, শেরপুর সদরের গাজিরখামার ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের শ্লোগান দিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছিলো কিছু লোক। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মী ও গাজীরখামার উত্তর কান্দার আব্বাস আলীর ছেলে মোজাফফর আলী, শিপন মিয়ার ছেলে রমজান আলী, সাইফুল ইসলামের ছেলে সাগর, বাচ্চু মিয়ার ছেলে রাকিবুল ইসলাম ও ফকির মাহমুদের ছেলে আবদুর রহমানসহ পাঁচ জনকে আটক করে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র ঘোষ বলেন, আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে।

Share this news as a Photo Card

HTML tutorial

Leave a Reply

06 November 2026

জয় বাংলা শ্লোগান দেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ কর্মী আটক

www.protidinerchithi.com