⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলার প্রধান আসামি রানা গ্রেপ্তার

HTML tutorial

স্টাফ রিপোর্টার:
মোবাইলে প্রেম অতপর বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি আনোয়ার হোসেন রানাকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪।

গ্রেপ্তারকৃত মোঃ আনোয়ার হোসেন রানা (২৩) লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ এলাকার বাসিন্দা।

এসআরবি-১৪, সিপিসি-১, জামালপুর এবং এসআরবি-১১, সিপিসি-৩, লক্ষ্মীপুর এর একটি চৌকস আভিযানিক দল যৌথভাবে ৫ নভেম্বর রাতে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করে। বিষয়টি ৬ নভেম্বর দুপুরে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন এসআরবি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শেরপুর সদর থানার বাসিন্দা কিশোরি ভিকটিম (১৬) এর সাথে মোবাইল ফোনের মাধ্যমে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন রানার পরিচয় হয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিবাহের প্রলোভন দেখিয়ে গতবছর ২০২৫ সালের ২৩ ডিসেম্বর রানা ভিকটিমকে তার পিতার বাড়ি থেকে ডেকে শেরপুর শহরের একটি বাসায় নিয়ে যায়। সেখানে একজন ভুয়া কাজীর মাধ্যমে নীল রঙের কাগজে ভিকটিমের স্বাক্ষর নিয়ে ভুয়া বিবাহ সম্পন্ন করে। পরবর্তীতে স্বামী-স্ত্রী পরিচয় ও বিশ্বাস সৃষ্টি করে আসামির নিজ বাড়িতে এবং ভিকটিমের পিতার বাড়িতে দীর্ঘ সময় ধরে মেলামেশা করে। একপর্যায়ে ভিকটিম ৭ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে সে রানার নিকট বিবাহের কাবিননামা দাবি করে। তখন রানা নানা কালক্ষেপণ করতে থাকে এবং মোটা অঙ্কের টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে তাকে বিয়ে করা হয়নি বলে গর্ভবতী এ কিশোরীকে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় ৩০ অক্টোবর ওই প্রতারিত কিশোরীর পরিবারের পক্ষ থেকে শেরপুর সদর থানায় আনোয়ার হোসেন রানাকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়।

এসআরবি প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামি রানাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

HTML tutorial

Leave a Reply

06 November 2026

বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলার প্রধান আসামি রানা গ্রেপ্তার

www.protidinerchithi.com