⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

ঝিনাইগাতীতে মসজিদ কমিটি নিয়ে বিরোধে যুব দল নেতার ধাক্কায় মসজিদেই সভাপতির মৃত্যুর অভিযোগ

HTML tutorial

ঝিনাইগাতী সংবাদদাতা :
শেরপুরের ঝিনাইগাতীতে মসজিদের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে বিরোধের জেরে ধাক্কাধাক্কির ঘটনায় আবু সালেহ আহমেদ নামে ওয়ার্ড বিএনপির এক নেতার মৃত্যু হয়েছে।
তিনি ভারুয়া কেন্দ্রীয় জামে মসজিদের সদ্য গঠিত কমিটির সভাপতি ও নলকুড়া ইউনিয়নে ভারুয়া ওয়ার্ড শাখা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

শুক্রবার জুমার নামাজের সময় মসজিদে নতুন কমিটিকে কেন্দ্র করে বিরোধের একপর্যায়ে ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল মতিন গ্রুপের লোকজন ও সালেহ আহমেদ গ্রুপের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ ঘটনার সময় মসজিদের ভিতরেই মসজিদ কমিটির নবনির্বাচিত সভাপতি আবু সালেহ আহমেদ পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে ঝিনাইগাতী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ

ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল মতিন সহ ১৪ থেকে ১৫ জনকে আসামি করে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করেছেন।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম নূর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, মসজিদ কমিটি নিয়ে দুপক্ষের বিরোধে সালেহ আহমেদকে আহত অবস্থায় হাসপাতালে আনা হলে তাকে মৃত্যু ঘোষণা করে। পর তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

Share this news as a Photo Card

HTML tutorial

Leave a Reply

06 November 2026

ঝিনাইগাতীতে মসজিদ কমিটি নিয়ে বিরোধে যুব দল নেতার ধাক্কায় মসজিদেই সভাপতির মৃত্যুর অভিযোগ

www.protidinerchithi.com