⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

শেরপুর-১ আসনে শফিকুল ইসলাম মাসুদকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ

HTML tutorial

বিশেষ প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় শেরপুর-১ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মাসুদকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) প্রদান করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

২১ জানুয়ারি বুধবার রাতে ওই শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর-১ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক (যুগ্ম জেলা জজ) তানভীর আহমেদ।

শোকজ নোটিশে বলা হয়, নির্বাচনী প্রতীক বরাদ্দ ও প্রচারণা শুরুর তারিখের দিন ২১ জানুয়ারি দুপুর ১ টায় প্রতীক পাওয়ার পর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মিছিল ও বিপুল সংখ্যক মোটরসাইকেল নিয়ে শোডাউন করেন। যা অভিযোগে সংযুক্ত ভিডিও দেখে ( সংযুক্তি -২ ও ৩) সত্য মর্মে প্রতীয়মান হয়। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর বিধি ৯, ১৬, ১৮ ও ৩০ এর লঙ্ঘন। এর আগেও আচরণ বিধি লংঘন করেছিলেন। এ অবস্থায় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের নিকট কেন প্রতিবেদন প্রদান করা হবে না এজন্য স্বশরীরে উপস্থিত হয়ে বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।

এদিকে শোকজের বিষয়ে সংশ্লিষ্ট প্রার্থীদের ঘনিষ্ট সূত্র জানিয়েছে, শোকজের বিষয়টি তারা শুনেছেন। নোটিশ হাতে পেলে দেখে-শুনে জবাব দেওয়া হবে।

HTML tutorial

Leave a Reply