⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

এমপিদের শপথ পড়ানোর চিঠি আজ যেতে পারে ইসিতে: ইসি আনোয়ারুল

HTML tutorial

সংসদ সদস্যদের শপথ পড়ানোর বিষয়ে রোববার নির্বাচন কমিশনে (ইসি) চিঠি যেতে পারে বলে জানিয়েছেন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। রোববার নির্বাচন কমিশনে এ তথ্য জানান আনোয়ারুল ইসলাম সরকার।

ত্রয়োদশ জাতীয় নির্বাচন শেষে এবার নতুন সরকারের আনুষ্ঠানিক শপথের অপেক্ষায় দেশ। পরশু মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান। শপথ আয়োজনের সব প্রস্তুতি শেষ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

ওইদিন সকালে নব নির্বাচিত এমপিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

এদিকে একই দিন বিকেলে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের সংবিধান অনুযায়ী শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনই।

বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর, শুক্রবার নির্বাচিতদের গেজেট প্রকাশ করা হয়। এর পর আলোচনায় আসে শপথ ও ক্ষমতা হস্তান্তরের বিষয়টি। এরইমধ্যে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে চীন, ভারত, পাকিস্তানসহ ১৩টি দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

HTML tutorial

Leave a Reply