⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

ইবাদত-বন্দেগিতে পবিত্র শবে বরাতের রাত কাটল মুসল্লিদের

HTML tutorial

নফল নামাজ, জিকির-আসকারে পবিত্র শবে বরাতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টায় রাত কাটল ধর্মপ্রাণ মুসল্লিদের। সারা দেশে এক যোগে চলে ইবাদত-বন্দেগি।

মঙ্গলবার মাগরিবের পর থেকেই শুরু হয় নানা আয়োজন। আত্মশুদ্ধির পাশাপাশি দোয়া করা হয় বিশ্ব ও মুসলিমদের শান্তি কামনায়।

শাবান মাসের ১৪ তারিখ দিবাগত এ রাতে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য মসজিদে রাত কাটান অনেক মুসল্লি। গুনাহ মাফের আশায় রাতভর চলে ইবাদত-বন্দেগি, জিকির-আসকার। শুধু নিজের জন্য নয়, আল্লাহর কাছে মুসলিম উম্মাহর জন্যও দোয়া করেন মুসল্লিরা। কামনা করেন বিশ্বশান্তি।

শবেবরাত উপলক্ষে মসজিদগুলোয় বিশেষ দোয়ার আয়োজন হয়। বরকতময় রাতটিতে রয়েছে বিশেষ ফজিলত, বলছেন ইসলামী চিন্তাবিদেরা। বরকতপূর্ণ এ রাতে প্রচলিত কুসংস্কার এড়িয়ে রাসুলের সুন্নাহ অনুযায়ী আমলের তাগিদ দেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

এদিকে, মসজিদে নফল নামাজের পর অনেকে ভিড় করেন রাজধানীর আজিমপুরসহ বিভিন্ন কবরস্থানে। দোয়া করেন মৃত স্বজনদের রুহের মাগফিরাত কামনায়।

HTML tutorial

Leave a Reply