⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

আ. লীগের নির্বাচনে না থাকার দায় অন্তর্বর্তী সরকারের নয়: উপদেষ্টা শারমীন

HTML tutorial

ত্রয়োদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের না থাকার দায় অন্তবর্তী সরকারের নয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। বুধবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

এক প্রশ্নের জবাবে শারমীন এস মুরশিদ বলেন, ‘নির্বাচনে আওয়ামী লীগের না থাকার দায় অন্তর্বর্তী সরকারের নয়। দলটির দায় দেশের জনগণের কাছে।’

এসময় রাজনৈতিক দলগুলো নির্বাচনে নারীদের প্রধান্য দেয়নি দাবি করে, রাজনৈতিক দলগুলোকে প্রশ্নের সম্মুখীন করতে হবে বলে মন্তব্য করেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা।

শারমীন এস মুরশিদ আরও বলেন, ‘নারী নির্যাতন এখনও বন্ধ করা যায়নি। তবে, গত দেড় বছর ধরে কাঠামোগত পরিবর্তনের চেষ্টা অব্যাহত রয়েছে। রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল আচরণ করলে নারী সহিংসতা কমে আসবে বলে আশা করছি।’

এদিকে, গণভোটকে নারীর নিরাপত্তা নিশ্চিত করা, শিশুদের নিরাপদে বেড়ে ওঠার নিশ্চয়তা দাবি করে, সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এখন পর্যন্ত ৫৬ লাখ মানুষের কাছে গণভোটের বার্তা পৌঁছে দিয়েছে বলে জানান উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

HTML tutorial

Leave a Reply