⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

র‍্যাবের ওপর হামলাকারীরা যত শক্তিশালী হোক, আইনের আওতায় আনা হবে: প্রেস সচিব

HTML tutorial

চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুরে র‍্যাবের ওপর হামলায় জড়িতরা যত শক্তিশালী হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে। মঙ্গলবার দুপুরে রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তাকে হত্যার ঘটনা ঘৃণিত কাজ উল্লেখ করে শফিকুল আলম বলেন, যারা এই হামলার সাথে জড়িত তারা যত শক্তিশালী হোক না কেন, সকল শক্তি প্রয়োগ করে তাদের সকলকে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ওপর তেমন প্রভাব পড়বে না।

সোমবার বিকেলে আসামি গ্রেপ্তারের জন্য র‍্যাব-৭ এর একটি দল সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যায়। এ সময় র‍্যাবের চার সদস্য ও এক সোর্সকে আটক করে মারধর করে সন্ত্রাসীরা। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার পর র‍্যাব-৭ এর উপ সহকারী পরিচালক মোতালেব হেসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলে মঙ্গলবারের ব্রিফিংয়ে উল্লেখ করেন শফিকুল আলম। তিনি বলেন, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে সরকার কাজ করছে। অন্য যেকোনো সময়ের চেয়ে ভালো নির্বাচন হবে।

প্রেস সচিব বলেন, অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এসে প্রোপাগান্ডা চালাচ্ছে। তবে ১২ ফেব্রয়ারিতেই নির্বাচন হবে। এক দিন আগে বা একদিন পরেও না।

HTML tutorial

Leave a Reply