⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

৮০টি কেন্দ্রে টিকা পাবেন হজযাত্রীরা

HTML tutorial

২০২৬ সালের হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, দেশের ৮০টি কেন্দ্র থেকে হজযাত্রীদের মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা প্রদান করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এ বছর দেশের ৬৪টি সিভিল সার্জন অফিস থেকে টিকা নেওয়া যাবে। এ ছাড়া ঢাকা মহানগরীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, সরকারি কর্মচারী হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও বাংলাদেশ সচিবালয় ক্লিনিক থেকে হজযাত্রীরা টিকা নিতে পারবেন।

ঢাকার বাইরে গাজীপুরের শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ার ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল এবং দিনাজপুরের ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল থেকেও এই টিকা গ্রহণ করা যাবে।

টিকা প্রদানের তারিখ পরবর্তীতে হজযাত্রীদের মোবাইলে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। টিকা গ্রহণের সময় স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হজযাত্রীদের অবশ্যই স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এবং হজ পোর্টাল (www.hajj.gov.bd) থেকে ই-হেলথ কার্ড প্রিন্ট করে সাথে নিতে হবে। হজ বিষয়ক যেকোনো তথ্যের জন্য ‘১৬১৩৬’ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।

HTML tutorial

Leave a Reply