⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

হাদি হত্যায় ভারতে ২ জন গ্রেপ্তার

HTML tutorial

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান শরীফ হাদিকে হত্যার ঘটনায় ভারতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম রোববার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এ তথ্য জানান।

ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল জানান, ওসমান হাদিকে হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। দেশে গ্রেপ্তার ব্যক্তিরা ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এ হত্যায় দেশে ১১ জন এবং ভারতে দুজন গ্রেপ্তার হয়েছে। মোট গ্রেপ্তার ১৩ জন।

তিনি বলেন, হত্যাকারীরা ঢাকা থেকে আমিনবাজার হয়ে প্রথমে মানিকগঞ্জ, পরে ময়মনসিংহ চলে যান। হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত হওয়ায় তারা সীমান্ত পাড়ি দিতেও সক্ষম হন।

রাজনৈতিক কারণেই ওসমান হাদি খুন হয়েছেন বলে ধারণা পুলিশের। ৫ আগস্টের পর হাদির আদর্শের কারণে যারা ক্ষতিগ্রস্ত তারাই এই হত্যায় জড়িত বলে মনে করছে ডিএমপি।

ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম বলেন, তবে ভারতের বিরুদ্ধে কথা বলাতে হাদিকে হত্যা হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

HTML tutorial

Leave a Reply