⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

নির্বাচনের তফসিল: ১০ ডিসেম্বর সিইসির ভাষণ রেকর্ড হবে

HTML tutorial

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ড করা হবে আগামী ১০ ডিসেম্বর। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসি সচিব জানান, জাতির উদ্দেশ্যে দেওয়া এ ভাষণেই নির্বাচনের তফসিল ঘোষণা করবেন সিইসি। তিনি বলেন, “প্রধান নির্বাচন কমিশনার তফসিলের বিষয়ে ভাষণ দেবেন। এটি ১০ ডিসেম্বর রেকর্ড করা হবে। এ বিষয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বেতারকে ইসির পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কমিশন সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান তিনি। ইসি সচিব আরও জানান, ভাষণে সিইসি জনগণকে সংসদ নির্বাচনে ভোট দিতে এবং সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রার্থীদের প্রতি আহ্বান জানাবেন।

নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানাতে একই দিন (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসিসহ সকল নির্বাচন কমিশনার।

এর আগে গত ৭ ডিসেম্বর নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের জানিয়েছিলেন, আগামী ৮ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

HTML tutorial

Leave a Reply