Home » একজনের নামে সর্বোচ্চ ১০টি সিম থাকতে পারবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনের আগেই সিমকার্ডের সংখ্যা কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সিমকার্ড কমিয়ে আনতে চাই। নির্বাচনের আগেই সিমের সংখ্যা কমিয়ে আনতে চাই। আপাতত ১০, এরপর এক ব্যক্তি সর্বোচ্চ ৭টি সিম ব্যবহার করতে পারবেন।’
নির্বাচন ভালোভাবেই হবে দাবি করে উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলাপ হয়েছে। নির্বাচন ভালোভাবেই হবে রাজনৈতিক দল যাই বলুক লেভেল প্লেয়িং ফিল্ড আছে।’
চট্টগ্রামে সংঘাত প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘চট্টগ্রামের রাউজান ও রাঙ্গুনিয়ায় সংঘাত নিয়মিত ঘটনা। তবে এখন তা কমে এসেছে।’
নিউজ ডেস্ক :

















