⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

শাহজালাল বিমানবন্দরের ই–গেট খুলবে এক সপ্তাহের মধ্যে: স্বরাষ্ট্র উপদেষ্টা

HTML tutorial

দেশের প্রধান বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ই–গেট এক সপ্তাহেই খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার বিকেলে রাজধানীর সচিবালয়ে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আগামী এক সপ্তাহের মধ্যে বিমানবন্দরের ই-গেট খুলে দেওয়া হবে। যাদের ই-পাসপোর্ট রয়েছে তারা পাসপোর্ট দেখিয়ে যেন ই-গেট দিয়ে ঢুকে যেতে পারে। একই সঙ্গে রেমিট্যান্স যোদ্ধাদের জন্য কমানো হবে পার্সপোর্ট ফি। রেমিট্যান্স যোদ্ধাদের সাধারণের মতো পাসপোর্ট ফি নেওয়া হবে। পাসপোর্ট ফি সবার জন্য সমান থাকবে।’

এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘এছাড়া বিমানে যাতে সার্ভিসটা ভালো পায় এবং বিমানবন্দরের আসার পরও যেন সার্ভিসটা ভালো পায় সেই চেষ্টা করা হবে। আগামী ডিসেম্বরের মধ্যে প্রবাসীদেরও ই-পার্সপোর্ট করে দেওয়া হবে।’

ই–পাসপোর্টধারী যাত্রীদের ইমিগ্রেশন সহজ করতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ই–গেট রয়েছে। বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার পর এসব গেট বন্ধ রাখা হয়।

বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনা নাশকতা কিনা– তদন্তের আগে বলা যাবে না বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আগুনের বিষয়ে গতকাল (রোববার) মিটিং হইছে। কার্গো ভিলেজে আগুনের ঘটনা নাশকতা কি না তদন্তের আগে বলা যাবে না।’

এ প্রসঙ্গে উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, ‘সাম্প্রতিক আগুনের ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের পর কারণ জানা যাবে।’

জাতীয় নির্বাচনে পুলিশের সক্ষমতার বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘নির্বাচনে পুলিশের সক্ষমতা নিয়ে কোনো সংশয় নেই। নির্বাচনকে সামনে রেখে পুলিশের জন্য বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া চলছে। বডি ক্যামেরা কতো টাকা দামে কেনা হবে সেটা সিদ্ধান্ত হয়নি। ৪০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।’

এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘সরকারের পক্ষে আগামী নির্বাচন পরিচালনা করা কঠিন হবে না। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত।’

HTML tutorial

Leave a Reply