⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

জুলাই সনদে স্বাক্ষরের সুযোগ শুক্রবারের পরেও থাকছে: আলী রীয়াজ

HTML tutorial

কোনো রাজনৈতিক দল শুক্রবার জুলাই সনদে সই করতে না পারলেও পরেও তাদের সেই সুযোগ থাকবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় সংসদের এলডি হলে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

অধ্যাপক আলী রীয়াজ এমন এক সময় এ তথ্য জানালেন যখন, আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ না দেওয়ার কথা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ঐকমত্য কমিশনের সহ-সভাপতি বলেন, ‘ইতিমধ্যে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। আমরা এখনো আমন্ত্রণপত্র পৌঁছে দিচ্ছি। আমরা আশা করছি, সকলে উপস্তিত হয়ে স্বাক্ষর করবে এবং দীর্ঘ দিনের প্রচেষ্টা সফল করবে। কমিশন মনে করে, জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দেওয়া প্রয়োজন। যা আমরা আমাদের সুপারিশে অন্তর্ভুক্ত করবো।’

অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘জাতীয় নাগরিক পার্টির বেশিরভাগ কর্মী জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে। তারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। সব রাজনৈতিক দলেরই অবদান আছে, তবে আমি তাদের টা বিশেষ ভাবে উল্লেখ করতে চাই। আমরা আশা করছি, আগামীকাল সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। আগামীকাল সবার স্বাক্ষর আমরা আশা করবো। কিন্তু কোনো কারণে যদি আগামীকাল স্বাক্ষর না করলে, পরেও তাদের স্বাক্ষর করার সুযোগ থাকবে।’

কমিশনের মেয়াদ ৩১ অক্টোবরে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এই সময়ের মধ্যে আমরা সনদ বাস্তবায়নের বিষয় নিয়ে কাজ করবো। কমিশনের মেয়াদ থাকা অবস্থায় আমরা এই প্রক্রিয়াটা শেষ করতে চাই। রাজনৈতিক দলগুলো কে আহ্বান জানান সকলকে অংশগ্রহণ করার জন্য। ’

HTML tutorial

Leave a Reply