নির্বাচনের আগে গুজব এবং অপতথ্যের ছড়াছড়ি প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীসহ সরকারের বিভিন্ন সংস্থাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
আজ শনিবার দুপুরে গাজীপুরের মৌচাকে তৃতীয় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরি ২০২৫ এ যোগ দিয়ে তিনি এ কথা বলেন। এ সময় জাতীয় নির্বাচনে স্কাউটারদের কাজে লাগানোর বিষয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি।
ফয়েজ আহমদ বলেন, ‘নির্বাচনের সময় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভিডিও তৈরি করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার করা হতে পারে। সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে। স্কাউটদের সচেতন করা হয়েছে, তারা আঞ্চলিকভাবে সচেতনতা তৈরির লক্ষ্যে কাজ করবে।’
এর আগে স্কাউট জাম্বুরিতে অংশ নেয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে কর্মশালায় বক্তব্য রাখেন অতিথিরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ স্কাউটসের এডহক কমিটির সদস্যসচিব মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, ট্রেজারার মো. আসিফুল হক, এডহক কমিটির সদস্য আবু সালেহ মোহাম্মদ।

















