Home » ইসি ১২১ দলের নিবন্ধন আবেদন বাতিলের চিঠি দিচ্ছে
ঢাকা অফিস:
ইসির উপসচিব মাহবুব আলম শাহ বুধবার (২০ আগষ্ট) জানিয়েছেন, নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য করা আবেদনের প্রাথমিক বাছাইয়ে বাদ পড়া ১২১টি দলকে বাতিলের চিঠি পাঠাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
তিনি বলেন, চলতি বছর ১৪৩টি দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল। তবে প্রাথমিকভাবে কোনো দলই শর্ত পূরণ করতে না পারায় ইসি সময় দিয়ে ঘাটতি পূরণের সুযোগ দিয়েছিল।
এর মধ্যে ৮৪টি দল সাড়া দিলেও ৬২টি দল জমা দেওয়া তথ্যে শর্ত পূরণ করতে ব্যর্থ হয়।
বর্তমানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ২২টি দলের মাঠপর্যায়ে তদন্ত চলছে। এসব দলের নিবন্ধনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে জানানো হবে।
নিউজ ডেস্ক :

















