⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

গারো পাহাড় সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও চোরাচালানি পণ্য জব্দ

HTML tutorial

গারো পাহাড় সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মদ ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২ জানুয়ারি বিকেলে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি বিষয়টি নিশ্চিত করে।

বৃহস্পতিবার ১ জানুয়ারি শেরপুর-ময়মনসিংহ সীমান্ত এলাকার একাধিক স্থানে অভিযান চালিয়ে ভারতীয় মদ, আতশ, গরু ও প্রসাধনি সামগ্রী জব্দ করা হয়। তবে এসব ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ভূঁইয়াপাড়া, হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া ও গাবরাখালী এলাকা এবং শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ম্যারিংপাড়া এলাকায় একযোগে অভিযান পরিচালনা করেন বিজিবি সদস্যরা।

অভিযানকালে অভিনব কায়দায় ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা ৩৪ বোতল নিষিদ্ধ ভারতীয় মদ, ৩২ প্যাকেট আতশবাজি, ৫টি ভারতীয় গরু, ৩৫০ পিস পন্ডস ফেসওয়াশ, ১ হাজার ৫০০ পিস ফেয়ার অ্যান্ড লাভলী ক্রিম, ২১ হাজার ২০০ পিস জিলেট ব্লেড, ২৩ পিস কম্বল ও ৩০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়।

জব্দকৃত এসব চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্যের আনুমানিক মোট বাজারমূল্য ১৪ লাখ ২৫ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শেরপুর ও ময়মনসিংহ জেলার আন্তর্জাতিক সীমান্ত নিরাপত্তা জোরদারসহ যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সদস্যরা দিন-রাত ২৪ ঘণ্টা নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।

HTML tutorial

Leave a Reply