⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

হাদিকে হত্যাচেষ্টা: গারো পাহাড় সীমান্ত থেকে দুই জন আটক

HTML tutorial

নিজস্ব প্রতিবেদক :

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারী গারো পাহাড় সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে এমন খবরে পলায়নে সহায়তাকারী সন্দেহে দুই জনকে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত এলাকা থেকে আটক করেছে ঢাকার ডিবি পুলিশের একটি দল। প্রথমে শেরপুর জেলা থেকে আটকের কথা শোনা গেলেও পরে পুলিশ জানায় শেরপুর নয় ময়মনসিংহের হালুয়াঘাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) ভোরে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা ইউনিয়নের সীমান্তবর্তী ভুটিয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- হালুয়াঘাট উপজেলার ভুটিয়াপাড়া এলাকার সঞ্জয় চিসিম (২৫) ও একই উপজেলার বিড়ইডাকুনী এলাকার সিবিরণ দিও (৩৫)।

একটি সূত্র বলছে, সঞ্জয় চিসিম ও সিবিরণ দিও সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে অবৈধপথে লোক পারাপার চক্রের সদস্য। তারা হাদির ওপর হামলাকারী ব্যক্তিকে হালুয়াঘাট সীমান্ত দিয়ে পার করতে পারে-এমন সন্দেহে তাদের আটক করা হয়েছে।

গোয়েন্দা সূত্র জানিয়েছে, ইনকিলাব মঞ্চের আহবায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকারী আলমগীর ও ফয়সাল গত শুক্রবার মিরপুর থেকে প্রাইভেটকারযোগে গাজীপুর হয়ে ময়মনসিংহে আসেন। এরপর সেই প্রাইভেটকার থেকে নেমে তারা অন্য আরেকটি প্রাইভেটকারে হালুয়াঘাট উপজেলার ধারাবাজার পেট্রোল পাম্পে পৌঁছান। পরে সেখান থেকে স্থানীয় একজন ব্যক্তি তাদের মোটরসাইকেলযোগে ভুটিয়াপাড়া সীমান্তে নিয়ে যায়। কিন্তু মোটরসাইকেল চালক কে ছিলেন তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

তবে, আলমগীর ও ফয়সাল ভারতে গিয়েছে না দেশেই রয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, শেরপুর সীমান্ত নয়, ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত থেকে তাদের আটক করেছে ঢাকার ডিবি পুলিশের একটি দল।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা বলেন, আমরা ঘটনাটি শুনেছি। কিন্তু ঘটনাটি শেরপুরের নয়। আমরা জেনেছি, ঘটনাটি ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তের।

HTML tutorial

Leave a Reply