⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

খালেদা জিয়ার চিকিৎসার জন্য এভারকেয়ারে চীনের মেডিকেল টিম

HTML tutorial

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। এরই মধ্যে তাঁর চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে চীনের মেডিকেল টিম। আজ সোমবার দুপুরে ৫ সদস্যের মেডিকেল টিম ঢাকায় পৌঁছায়।

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ফুসফুসের সংক্রমণের কারণে খালেদা জিয়া সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে মেডিকেল টিম। রোববার মেডিকেল বোর্ডে নতুন করে যুক্ত হয়েছেন লন্ডন ক্লিনিকের একজন বিশেষজ্ঞ চিকিৎসক।

দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বোর্ড প্রতিদিন বৈঠক করে চিকিৎসার সিদ্ধান্ত নিচ্ছে বলে জানা গেছে। এছাড়া লন্ডন থেকে নিয়মিত ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জোবাইদা রহমান এবং যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হাসপাতালের কয়েকজন চিকিৎসক।

এদিকে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে ডাক্তার এ জেড এম জাহিদ ছাড়া আর কারও দেওয়া তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।

HTML tutorial

Leave a Reply