জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে ঢাকায় যাওয়ার জন্য রেল বিভাগের বরাদ্দ করা বিশেষ ট্রেনটি যাত্রা উপযোগী নয় দাবি করে রাজশাহী রেল স্টেশনে বিক্ষোভ করছেন অনুষ্ঠানে যোগ দিতে আগ্রহীরা।
আজ মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে স্টেশনের ১ নম্বর প্লাটফর্মের রেলপথে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন।
আন্দোলনকারীদের বলেন, সকাল ৭টা ২০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে বিশেষ ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা। সে মোতাবেক সকালে তাো স্টেশনে এসে দেখতে পান, ট্রেনটি তাদের জন্য বরাদ্দ করা হয়েছে সেটি যাত্রা উপযোগী নয় এবং দ্রুততম সময়ে পৌঁছানো যাবে না। এ কারণে ভালো ট্রেন ও বগির জন্য তারা আন্দোলন করছেন।
রাজশাহী স্টেশন ম্যানেজার শহিদুল ইসলাম জানান, ভালো মানের বগিসহ ভালো ট্রেনের ব্যবস্থা করার চেষ্টা করছেন।
উল্লেখ্য, এই বিশেষ ট্রেনটির রাজশাহী, পাবনা ঈশ্বরদী, টাঙ্গাইল, সিরাজগঞ্জ স্টেশন থেকে শিক্ষার্থীদের নিয়ে ঢাকা রওয়ানা হওয়ার কথা।

















