“সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৪১ জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের ধানেরশীষ প্রতিকের প্রার্থী জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম উপজেলার কামরাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামে মধ্যরাত পর্যন্ত নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেছেন। বুধবার ৭নং কামরাবাদ ইউনিয়ন বিএনপি ৮টি স্থানে পথসভার আয়োজন করে।
ইউনিয়নের কয়ড়া মোড়, হুদোর মোড়, শুয়াকৈর দক্ষিন পাড়া বাবলু মিয়ার বাড়ী, তারা মন্ডলের বাড়ী, বটতলার মোড়, সৈয়দপুর মুক্কার মোড়, ধারাবর্ষা বাজার, র্যালী ব্রীজ মোড় এলাকায় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদুল কবির তালুকদার শামীম।
উপস্থিত নারী-পুরুষ ভোটারদের নিকট ভোট প্রার্থনা করে শামীম তালুকদার বলেন, ধানেরশীষ প্রতিকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে আমি সরিষাবাড়ীকে একটি শান্তি ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলবো। দলমত নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালিত হবে।
আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ উল্লেখ করে শামীম তালুকদার বলেন, উন্নত রাষ্ট্রের মত শিশুদের স্বাবলম্বী করে গড়ে তুলতে কাজ করবো। যে ভোটের অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘ সংগ্রাম আন্দোলন করেছি তা আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের পছন্দের প্রতিক ধানেরশীষএ ভোট দেয়ার আহবান জানান তিনি।
পথসভায় কামরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল বারেকএর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর কবীর, কামরাবাদ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক রিপন মিয়া, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম প্রধান শিক্ষক আবুল কাশেম প্রমুখ। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ বিপুল সংখ্যক নারী-পূরুষ উপস্থিত ছিলেন।

















