Home » গারে পাহাড়ে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের গজনী এলাকায় রাস্তার পাশে ধানক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৯ নভেম্বর বৃহস্পতিবার সকালে স্থানীয়রা মরদেহটি দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহের সুরতহাল রিপোর্ট করে মরদেহ উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করে।
স্থানীয়রা জানায়, মরদেহটি পচে বিকৃত হয়ে থাকায় ধারণা করা হচ্ছে ৩–৪ দিন আগে হত্যা করে রাতের কোনো এক সময়ে এখানে ফেলে রাখা হয়েছে।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল আমিন বলেন, মরদেহটির মুখ সম্পূর্ণ বিকৃত হয়ে যাওয়ায় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর হবে। মরদেহের পাশে একটি মোবাইল ফোন, একটি চশমা ও একটি ঘড়ি পাওয়া গেছে। আইনগত প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
নিউজ ডেস্ক :

















