Home » শেরপুরের মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রয়েছে- হাফেজ রাশেদুল
শেরপুর সদর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম বলেছেন, শেরপুরের মানুষ তাদের কাঙ্খিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রয়েছে। শেরপুর শহরের একটি গুরুত্বপূর্ণ এলাকা হওয়া সত্ত্বেও দিঘারপাড়া ও আশেপাশের উত্তরাঞ্চলের এলাকাগুলো জামায়াত অধ্যুষিত হওয়ায় বিগত সরকারগুলো কোনো ধরনের উন্নয়ন করেনি।
এ এলাকার বাসিন্দারা চরমভাবে অবহেলিত। নেই ভালো রাস্তাঘাট, নেই উন্নত ড্রেনেজ ব্যবস্থা। রাশেদুল ইসলাম সোমবার (১৭ নভেম্বর) শেরপুর শহরের ৯নং ওয়ার্ডের দিঘারপাড়া পূর্বপাড়া মহল্লায় এক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন, শহর জামায়াতের সেক্রেটারি ডা. হাসানুজ্জামান, সদর উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন, ৯নং ওয়ার্ড সভাপতি রাকিবুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নিউজ ডেস্ক :

















