Home » নেত্রকোনায় শিশু কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
নেত্রকোনা সংবাদদাতা :
ইসলামি ফাউন্ডেশন নেত্রকোনা কার্যালয়ের আয়োজনে জেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর ইসলামি স্বাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা মডেল মসজিদে ১৭ নভেম্বর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জেলার ১০টি উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পরযায়ের বিদ্যালয় , মাদ্রাসার দুই শতাধিক শিক্ষার্থী বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহন করে ।
এসময় বিজয়ীদের মধ্যে সনদ ও পুরুষ্কার বিতরণ করা হয় । পুরুষ্কার বিতরণ করেন ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ শাহ আলম। এসময় উপস্থিত ছিলেন, ফিল্ড অফিসার (মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম) এ.কে. এম মুক্তাছিমবিল্লাহ, মাস্টার ট্রেইনার মাওঃ মোঃ রফিকুল ইসলাম, মোহনগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম রতন প্রমুখ।
নিউজ ডেস্ক :
















