⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

নকলায় ভারতীয় মদসহ ২ জন আটক

HTML tutorial

স্টাফ রিপোটার:     শেরপুরের নকলায় ৯ বোতল ভারতীয় মদসহ একটি মোটর সাইকেল জব্দ এবং ২ জনকে আটক করেছে নকলা থানা পুলিশ। ১৫ ই নভেম্বর শনিবার রাতে ঢাকা- নালিতাবাড়ী আঞ্চলিক মহাসড়কের নকলা উপজেলার ধনাকুশা পুরাতন বাজার এলাকা থেকে ওই মদসহ মোটরসাইকেল জব্দ এবং ২ জনকে আটক করা হয়।

আটক হওয়া ব্যাক্তিরা হলেন শেরপুর সদর উপজেলার আন্ধারিয়া কামারপাড়া এলাকার সিরাজ মিয়ার ছেলে হানিফ মিয়া (৪০) এবং আন্ধারিয়া বানিয়াপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে মো: নুরুজ্জামান (৪৫)

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান,গোপন সংবাদের ভিওিতে শনিবার রাতে ঢাকা- নালিতাবাড়ী আঞ্চলিক মহাসড়কের ধানকুশা পুরাতন বাজার এলাকায় নালিতাবাড়ী থেকে আসা একটি মোটরসাইকেলের গতিরোধ করা হয়।পরে মোটরসাইকেলর চালক ও আরোহীর হেফাজতে থাকা ৯ বোতল ভারতীয় মদসহ মোটরসাইকেলটি জব্দ এবং মোটরসাইকেলের চালক ও আরোহীকে আটক করা হয়।

রবিবার দুপুরে ওই দুজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের দায়ের করা মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। পরবর্তীতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজেসস্টেট তানভির আহমেদ জেলা হাজতে পাঠানোর নির্দেশ দেন।

HTML tutorial

Leave a Reply