⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

শ্রীবরদীতে তারেক রহমানের নির্দেশে অসুস্থ ভ্যানচালক মজিবরকে আর্থিক সহায়তা প্রদান

HTML tutorial

রিয়াদ আহাম্মেদ, শ্রীবরদী :
শেরপুরের শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের হিন্দুপাড়ার গুচ্ছ গ্রামের কিডনী রোগাক্রান্ত দরিদ্র ও অসুস্হ ভ্যানচালক মো. মজিবর রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে চিকিৎসা বাবদ নগদ অর্থ প্রদান করেন শেরপুর তিন আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। বৃহস্পতিবার (৭ আগষ্ট) দুপুরে মাহমুদুল হক রুবেলের নির্দেশে উপজেলা মহিলা দলের মাধ্যমে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সাবেক সাংসদ মাহমুদুল হক রুবেল ভিডিও কলের মাধ্যমে মজিবর রহমান ও তার পরিবারকে আশ্বস্ত করেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাকে চিকিৎসা বাবদ সহযোগিতা করা হয়েছে এবং তা এই পর্যন্তই সীমাবদ্ধ থাকবে না বরং এর পরিধি সামনে আরো বাড়বে।
তিনি আরো বলেন, জাহিদুল কে হতাশ না হতে। আগামীতে তিনি এবং তার দল জাহিদুলের পাশে থাকবে বলেও আশ্বস্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা মহিলা দলের সভাপতি উম্মে হাবিবা রিনা ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এখলাছুর রহমান লিটন।

এছাড়াও উপজেলা ও রানীশিমুল মহিলা দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন।

HTML tutorial

Leave a Reply